Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে পটুয়াখালীতে বিশাল মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ১৫:৩৭

মানববন্ধনের ছবি।

পটুয়াখালী: জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য বরাদ্দ এবং কুয়াকাটা-ভাঙ্গা ছয় লেন মহাসড়ক নির্মাণ, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালুসহ ৯ দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১০টায় নাগরিক সমাজের উদ্যোগে উপজেলার প্রবেশদ্বার সিক্সলেন এলাকা থেকে এ মানববন্ধন শুরু হয়। কর্মসূচি পর্যটননগরী কুয়াকাটা পর্যন্ত একযোগে দুপুর ১২টা পর্যন্ত চলে। এতে দল-মত-নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধলক্ষাধিক মানুষ অংশ নেন বলে আয়োজকেরা দাবি করেন।

কর্মসূচিতে অংশহণহণকারীরা বলেন, ‘সংসদে জাতীয় বাজেট ঘোষণা করা হলেও দক্ষিণাঞ্চলের উল্লেখযোগ্য উন্নয়নে কোনো বরাদ্দ রাখা হয়নি।’

বিজ্ঞাপন

তারা দ্রুত সময়ের মধ্যে জাতীয় বাজেটে বরাদ্ধ অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর