Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১১:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ কখনো মাঝারি, আবার কখনো মৃদু। কনকনে শীত, ঘনকুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় নাকাল হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। রাত থেকে শুরু হচ্ছে শীতের প্রভাব।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এ সময়ের বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে প্রচণ্ড শীতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় অনেকে বাধ্য হয়ে হেঁটে যাতায়াত করছে। ফলে এ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কমেছে শিক্ষার্থীদের।

শীতের প্রভাব পড়েছে ব্যাবসা বাণিজ্যও। ব্যবসায়ীরা জানান, শীতের সময় বেলা ১১টার আগে তেমন ক্রেতা পাওয়া যাচ্ছে না। একইসঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদেনও কমে গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর