Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চলন্ত বাসে কলেজছাত্রীকে যৌন হয়রানি, চালক-হেলপারসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ২১:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধভাবে যৌন হয়রানির অভিযোগে বাসের চালক-হেলপারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাসের চালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) ও চালকের সহযোগী মো. রাব্বি (২১)।

মধুপুর-এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শরীফ জানান, বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজে দর্শন বিভাগের ওই ছাত্রী(২৬) ঢাকার রেডিওকলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের চন্দ্রা টু ঢাকার গাড়িতে ওঠেন। বাসে তখন দুইজন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর ওই কলেজছাত্রীকে জোর করে আটকে রেখে চালক-হেলপার ও হেলপারের সহযোগী তার সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

বিজ্ঞাপন

পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই তরুণীকে রাতভর দলবদ্ধ যৌন হয়রানি করে ও সেদৃশ্য ভিডিও ধারণ করে। পরে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর বাসটি সন্দেহজনক অবস্থায় বাসটি দাঁড় করালে হাইওয়ে পুলিশ বাসটি থেকে অভিযুক্তদের আটক করে।

বিজ্ঞাপন

‘আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে’
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০

আরো

সম্পর্কিত খবর