Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিন হত্যাসহ ১২ মামলার আসামি সোহাগ ফের গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৯:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: জেলায় তিনটি হত্যাসহ ১২ মামলার আসামি সোহাগ সরকারকে (৪৩) ফের গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে র‌্যাব-১২ বগুড়ার একটি দল শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার সোহাগ সরকার বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে। তিনি বগুড়া শহরের আলোচিত যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মতিন সরকার এবং শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ভাই। এর আগে ২০২৪ সালের ২ ডিসেম্বর তিনি নিজ বাড়ি থেকে গ্রেফতার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হন।

জানা যায়, সোহাগ সরকারের বিরুদ্ধে ৫ আগস্টের পর দুটি হত্যা মামলা রয়েছে। এছাড়া এর আগে আরও একটি হত্যা মামলা, বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক ও অন্যান্য একাধিক মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে সোহাগ সরকারকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিতে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর