Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার সমর্থনে ইইউ‌’র প্রশংসা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৮:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদনের একটি অনুলিপি আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কা‌ছে হস্তান্তর ক‌রেছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।

সোমবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রীর সাক্ষা‌তকালে ইইউর নির্বাচনি প্রতি‌বেদ‌নের এক‌টি ক‌পি হস্তান্তর ক‌রেন ইভার্স ইজাবস।

প্রতিমন্ত্রী নির্বাচন পর্যবেক্ষক মিশন মোতায়েনসহ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় সমর্থন করার জন্য ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সম্পৃতক্তার প্রশংসা করেন।

বিজ্ঞাপন

তি‌নি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলা‌দে‌শের অব্যাহত সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর