Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামেকে হাম উপসর্গে নতুন ভর্তি ১৭, চিকিৎসাধীন ১১৬

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৭:০৮

রাজশাহী: মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১১৬ জন। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও ১৭ জন ভর্তি হয়েছে। একই সময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শঙ্কর জানান, গত ২৪ ঘণ্টায় হামেরসন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি থেকে ১৪ জনকে ডিসচার্জ করা হয়েছে। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৮৬২ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর