Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ জুলাই ২০২৬ ২২:০৭

নোয়াখালী: জেলার সদর উপজেলায় রাস্তার পাশের ময়লার স্তুপে পড়ে থাকা একটি বাজারের ব্যাগ থেকে সদ্য ভূমিষ্ঠ এক অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নোয়াখালী পৌরসভার বিশ্বনাথ সংলগ্ন সড়কের পাশে ময়লার স্তুপ থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলের দিকে কয়েকজন পথচারী ময়লার স্তুপে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে সেটি খুলে দেখেন। এ সময় ব্যাগের ভেতরে সদ্য জন্ম নেওয়া একটি নবজাতকের মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মের পর নবজাতকটিকে কেউ ফেলে রেখে গেছে।

বিজ্ঞাপন

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর