Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদক না ছাড়লে কেউ পাশে থাকবে না: পানিসম্পদমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ১৬:৩২

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর: মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কেউ যদি মাদকের ব্যবসা করে, তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। এখানে তদবির করার কোনো সুযোগ থাকবে না। মাদক ব্যবসা ছেড়ে দিন। না ছাড়লে কোনো বিপদে পড়লে উদ্ধারের লোক থাকবে না।

শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘নারী উন্নয়নে নারীবান্ধব হিসেবে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছে। ওই টাকা থেকে প্রয়োজনীয় খরচের পর নারীরা সঞ্চয়ও করতে পারছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সরকারের এই সহযোগিতার কারণ হচ্ছে— একজন মা যদি এই সহায়তা পান এবং সচেতন থাকেন, তবে তিনি তার পরিবারকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারবেন। সরকারের এই সহযোগিতার কারণে যদি তার ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তবে পুরো জাতি শিক্ষিত হবে। তাই এই টাকাটা মূলত একটি বিনিয়োগ।’

এ সময় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান ও দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর