Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ জুলাই ২০২৬ ১৯:০৩

অভিযুক্ত যুবক মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: জেলার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪) একাধিকবার ধর্ষণের অভিযোগে মোস্তাফিজুর রহমান (৩৪) নামে এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মায়ের দায়ের করা মামলায় শনিবার (৪ জুলাই) বিকেলে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক মোস্তাফিজ দেবহাটা উপজেলার চরশ্রীপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গত শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সে বাড়ির পাশে চরশ্রীপুর গ্রামে মোস্তাফিজের মুদি ও চায়ের দোকানে খাবার কিনতে যায়। এ সময় আশপাশে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত মোস্তাফিজ কিশোরীকে দোকানের ভেতর ডেকে নিয়ে অনৈতিক প্রস্তাব দেয়। কিশোরী রাজি না হলে তাকে ভয়ভীতি দেখানো হয়।

বিজ্ঞাপন

একপর্যায়ে মোস্তাফিজের পাশবিকতায় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে কিশোরীকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে দোকানের ভেতর আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দেবহাটা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামিকে আটক করে।

কিশোরীর মা জানান, এর আগেও অভিযুক্ত মোস্তাফিজ তার মেয়েকে ফুসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করেছে। বিষয়টি কাউকে না বলার জন্য সে কিশোরীকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এমনকি ধর্ষণের ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে তা দিয়ে দীর্ঘদিন ধরে কিশোরীকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। যা মোস্তাফিজের দেখানো ভয়ভীতির কারণে সে প্রকাশ করতে পারেনি।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, এ ঘটনায় দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে আদালতে ২২ ধারায় জবানবন্দী গ্রহণ এবং ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর