Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ১৬:৪৮

প্রতীকী ছবি।

কুমিল্লা: কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের মঠপুস্করণী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার বাসিন্দা মো. মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লায় অটোরিকশা চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয়ভাবে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ করছিলেন কয়েকজন দর্শক। খেলা চলাকালে মিশর গোল করলে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন। এ সময় উপস্থিত কয়েকজন আর্জেন্টিনা সমর্থকের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় শরিফুলকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ‘মৃত’ বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর