Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনার পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১২:০৮

পাবনা: জেলার ভাঁড়ারা ইউনিয়নে পুকুর পাড় থেকে তুহিন খান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) সকালে ভাঁড়ারা ইউনিয়ন লালগুলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তুহিন খান (১৮) সদর উপজেলা চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তুহিন দীর্ঘদিন মাদকাসক্ত ছিল। নেশার টাকা যোগাড় করতে তার স্ত্রীর সঙ্গে ঝামেলা করতো। শুক্রবার (১০ জুলাই) রাতে তার স্ত্রীর কাছে টাকা চাইলে। টাকা না পেয়ে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে লালগুলা বাজারে মসজিদের বারান্দায় এসে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে। পরে কে বা কাহারা তাকে পুকুরে ফেলে দেয়। পরে পুলিশ কে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর