Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১৫:১০

সড়ক অবরোধের চিত্র।

বরিশাল: বরিশালে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন একদল এইচএসসি পরীক্ষার্থী। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়া এবং প্রশ্নপত্র কঠিন হওয়ার অভিযোগ তুলে তারা এ কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সোয়া ১২টার দিকে নগরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর দেড়টা পর্যন্ত অবরোধ চলছিল।

এ সময় হাতেম আলী কলেজের শিক্ষার্থী আলিফ ক্ষোভের সঙ্গে বলেন, ‘বৈরী আবহাওয়ার মধ্যেও সোমবার পরীক্ষা নেওয়া হয়েছে।’ তার অভিযোগ, কঠিন বিষয়গুলোর পরীক্ষার আগে পর্যাপ্ত বিরতি দেওয়া হয়নি। এ ছাড়া, প্রশ্নপত্র আগের বছরের তুলনায় কঠিন ছিল এবং সিলেবাসের বাইরের প্রশ্নও এসেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হলেও একটি শিক্ষা বোর্ডে পরীক্ষা স্থগিত করা হয়েছে, কিন্তু অন্য বোর্ডগুলোতে তা করা হয়নি। অথচ শিক্ষার্থীদের এসব সমস্যা সমাধানের পরিবর্তে শিক্ষামন্ত্রী তাদের নিয়ে কটূক্তি করেছেন।’

এ কারণে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং বর্তমান পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের দাবি জানান।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর