Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১৩:১৮

ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানি থেকে তার মরদেহ উদ্ধার করে

রাজবাড়ী: জেলার কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. মোশারফ খান (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় ফায়ার সার্ভিস এবং পুলিশ উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ঘটনাস্থলে পৌঁছে পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত মো. মোশারফ খান উপজেলার দুর্গাপুর গ্রামের দবির খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে খাবার খেয়ে মোশারফ খান তার মাছের ঘেরে যান। পরদিন বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে এক অজ্ঞাত পথচারী ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় পানির মধ্যে তাকে পড়ে থাকতে দেখে দুর্গাপুর স্ট্যান্ডে থাকা স্থানীয় লোকজনকে খবর দেয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও কালুখালী থানা পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানির মধ্যে থেকে মোশারফ খানের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছের ঘেরে থাকা বৈদ্যুতিক বাল্বের লাইন ঠিক করার সময় তিনি বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে মারা যান।

কালুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর