Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে কিশোরকে হত্যা করে ছিনতাইয়ের অভিযোগে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ১৮:২২

ছবি: সংগৃহীত।

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় প্রান্ত সরদার নামে এক কিশোরকে হত্যা করে ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২২ জুলাই) বিকালে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.দেলোয়ার হোসেন এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন: শরিফুল,লিটন,মাজেদুল ও রানা মন্ডল।

একই সঙ্গে প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়। এবং শওকত আল নামে অপর আসামিকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়,২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর রাতে যাত্রীবেশী ছিনতাইকারী চক্র রাজশাহীর আড়ানী বাজার থেকে নাটো্রের পাঁকা বাজারে যাওয়ার কথা বলে প্রান্ত সরদারের অটোভ্যান ভাড়া করে। পথে চালককে হত্যা করে ভ্যানগাড়ি, মোবাইল ও টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরদিন ৩০ সেপ্টেম্বর উপজেলার সালাইনগর এলাকার একটি জমি থেকে প্রান্তর হাত-পা, চোখ-মুখ বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রান্তের বাবার দায়ের করা মামলা তদন্ত করে পুলিশ হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে।

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর