Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১৭:৪৬

ট্রেনের ছাদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ।

রাজবাড়ী: জেলায় মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে ট্রেনটি পৌঁছালে মরদেহটি উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে ওই ব্যক্তি ভ্রমণ করছিলেন। পথে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেন পৌঁছালে রেলওয়ে ব্রিজে সঙ্গে ধাক্কা লেগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনটি রাজবাড়ী স্টেশনে থামলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ট্রেনের ছাদে ভ্রমণের বিষয়ে রেলওয়ে পুলিশ তৎপর রয়েছে। তারপরও কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে পড়ে। আমরা স্টেশন থেকে সব সময় ট্রেনের ছাদ থেকে নামিয়ে দেই। দুর্ঘটনা এড়াতে যাত্রীসাধারণকে সতর্ক হতে হবে।’

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর