Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় যুবককে গুলি ও কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ১৮:১৬

গুলিতে আহত যুবক।

 খুলনা: মহানগরীর আরিফ শিকদার (২৪) নামের এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে নগরীর খুলনা রিভারভিউ পার্কের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত আরিফ শিকদার ওই এলাকার বাসিন্দা আবুল কালাম শিকদার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আরিফ শিকদার খুলনা রিভারভিউ পার্কের সামনে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ছয়জন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আরিফকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, ‘কে বা কারা তার ওপর হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর