Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১০:২৮

গ্রেফতার ডাকাতেরা।

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার শ্রীপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানা পুলিশ।

সোমবার (৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।

পুলিশ জানায়, গত ২ আগস্ট চট্টগ্রাম নগরের খুলশী থানার লালখান বাজার এলাকা থেকে বাকের হোসেন ওরফে অনুকে (৩২) গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীর দরবেশপুর এলাকা থেকে কোরবান আলী ওরফে দুলাল (৪৮) এবং পশ্চিম নিরঞ্জনপুর এলাকা থেকে সাইদুল হক ওরফে আরিফ (২১) ও মহিবুল ইসলাম আসিফকে (২৫) গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাইদুল হকের কাছ থেকে ৩৯ হাজার টাকা ও একটি লোহার স্টিক জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানায় , গত ৩০ জুলাই দিবাগত রাত তিনটার দিকে শ্রীপুর এলাকার বাসিন্দা মোশারফ হোসেন ফরহাদের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা বাড়ির কলাপসিবল গেট ও মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে চার জোড়া স্বর্ণের কানের দুল, দুটি স্বর্ণের গলার চেইন, লকেট ও আংটি, একটি রুপার ব্রেসলেট, ছয়টি মোবাইল ফোন এবং নগদ সাড়ে সাত লাখ টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী মোশারফ হোসেন ফরহাদ সুধারাম মডেল থানায় একটি ডাকাতির মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা পুলিশকে জানায়, ডাকাত দলে মোট আটজন সদস্য ছিলেন। ডাকাতির আগে তারা একটি স্থানে জড়ো হয়ে পরিকল্পনা করেন। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে গিয়ে ডাকাতি সংঘটিত করেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিদের মঙ্গলবার (৪ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও জানান, গ্রেফতার চারজনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, চুরি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট ৩২টি মামলা রয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর