Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফে প্রায় ২ কোটি টাকার ইয়াবা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ১৬:৫০

টেকনাফে ১ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা জব্দ

ঢাকা: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ৮০ লাখ টাকার ৩৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (৫ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘কক্সবাজারের টেকনাফ থানাধীন মিঠাপানিরছড়া এলাকায় মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।’

সাব্বির আলম সুজন আরও বলেন, ‘কক্সবাজারের টেকনাফ থানাধীন জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭ এর একটি বাড়িতে আজ (৫ আগস্ট) মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও এপিবিএন এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই বাড়িতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর