Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলা ও লুটপাট, আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ১৬:৩৩

৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারে হামলা চালিয়ে মাছ, জাল ও জ্বালানি তেলসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট করেছে জলদস্যুরা। এ ঘটনায় ট্রলারের ১২ জেলে আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) ভোররাত ৪টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর সাগরের খাম্বা বয়া বাতি এলাকায় এ ঘটনা ঘটে। আহত জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায়।

আহতদের মধ্যে তিনজনকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ট্রলারের মাঝি আইয়ুব (৪০) চিকিৎসাধীন আছেন কলাপাড়া হাসপাতালে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

ট্রলারের মালিক ইব্রাহিম বলেন, ‘গত বৃহস্পতিবার ১৪ জেলে নিয়ে এফবি মিম নামের ট্রলারটি চরফ্যাশন থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। মাছ ধরা শেষে তীরে ফেরার পথে চলন্ত অবস্থায় জলদস্যুদের একটি ট্রলার তাদের ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। পরে ২০ থেকে ২৫ জনের একটি জলদস্যু দল ট্রলারে উঠে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং মালামাল লুট করে নেয়।’

ইব্রাহিম দাবি করেন, জলদস্যুরা ট্রলারের মাছ, জাল ও জ্বালানি তেলসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, ‘যদিও ঘটনাটি নৌ-পুলিশের আওতায় না, তারপরও জেলেদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর