Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ১৯:১৯

স্মুতিস্তম্ভে আগুন লাগার ছবি।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম চত্বরে অবস্থিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে ঘটনাটি বাস্তবে ঘটেছে কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোররাত ৪টার দিকে স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।

পরে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নামে এ ঘটনার দায় স্বীকার করে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়ার নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এনসিপি কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি বলেন, ‘৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা স্বাভাবিক কোনো ঘটনা নয়। এটি জুলাই শহীদদের স্মৃতির প্রতি চরম আঘাত। যারা এমন ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে।’

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘এটা এডিট বা এআই দিয়ে তৈরি ভিডিও কি না, সেটি দেখা হচ্ছে। ঘটনাটি বাস্তবিক কি না, তাও যাচাই করা হচ্ছে। এ ছাড়া সেখানে আমাদের পুলিশ সদস্যরা ডিউটিতে ছিলেন। তারা ডিউটিতে ছিলেন কি না, সেটিও দেখা হচ্ছে।’

 

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর