Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ আগস্ট ২০২৬ ২২:৩১

কুড়িগ্রাম: জেলার ভূরুঙ্গামারীতে বিক্ষুব্ধ কৃষকদের হাতে বিএডিসির ডিলারের গুদাম থেকে সার লুটের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব।

এর আগে রোববার (২৩ আগস্ট) সকালে শিলখুড়ি ইউনিয়নের এক বিএডিসি ডিলারের গুদামের বেড়া ভেঙে কৃষকেরা প্রায় ১৯০ বস্তা সার নিয়ে যায়। এ ঘটনার পর উপজেলা প্রশাসন সহকারী কমিশনার (ভূমি)-কে সভাপতি করে তদন্ত কমিটি গঠন করে।

কমিটির অন্য সদস্যরা হলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার এবং সদস্যসচিব হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানান, লুট হওয়া ১৯০ বস্তার মধ্যে এরইমধ্যে ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সার ডিলারকে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত কমিটিকে সোমবার (২৪ আগস্ট) তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে।

প্রসঙ্গত,  রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষকেরা জোট বেধে গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তায় প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে যায়। পরে ১০০ বস্তা সার উদ্ধার করে পুলিশ।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর