Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় কাটা পা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৬ ১৮:২৩

লবনচরা থানা।

খুলনা: খুলনার লবনচরায় মাটিচাপা দেওয়া মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সকালে লবনচরা থানার মাদানী নগর এলাকায় একটি মাদরাসার পাশ থেকে কাটা পা’টি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশের একটি গর্তে কুকুরের খোঁড়াখুঁড়ি দেখে তাদের সন্দেহ হয়। পরে সেখানে ব্যান্ডেজ করা অবস্থায় মানুষের পায়ের অংশ দেখতে পান তারা। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটা পা উদ্ধার করে।

লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার হওয়া পা’টি পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর