Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২০

আলহাজ্ব সাজ্জাদ হোসেন

কুমিল্লা: জেলার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিম পাড়ের চেয়ারম্যান গলিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণায়ও তিনি সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আলহাজ্ব সাজ্জাদ হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েও পরাজিত হন।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর