Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগ‌ঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৪

বজ্রপাত। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. শরিফুল ইসলাম খান (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আগুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শরিফুল ইসলাম খান মাছ ধরতে বের হন। এ সময় এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বজ্রপাতে নিহত শরিফুল ইসলাম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর