Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাঙ্গাবালীতে জেলের ট্রলারে বজ্রপাত, ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৩

প্রতীকী ছবি।

পটুয়াখালী: রাঙ্গাবালীতে মাছ ধরার সময় জেলে ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মাঝামাঝি বুড়াগৌরাঙ্গ নদীতে জাল ফেলা অবস্থায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের হাবিব খাঁর ছেলে ইমন খাঁ (২২) এবং একই গ্রামের শহিদুল শিকদারের ছেলে শাকিব শিকদার (২৩)।

জানা গেছে, সুমন খাঁর মালিকানাধীন ট্রলারটিতে তার ভাই ইমন খাঁসহ ৫ জন জেলে মাছ ধরতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে নদীতে জাল ফেলা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে ট্রলারে থাকা ৫ জনই আহত হন। পরে তাদের মধ্যে ইমন খাঁন ও শাকিব শিকদারের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সদর ইউনিয়নের যুগিরহাওলা ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. সাইদুল প্যাদা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহত অবস্থায় ইমন খাঁন ও শাকিব শিকদারকে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের দুইজনের মৃত্যু হয়।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। জেলেদের বাড়িতে ফোর্স পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর