Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১২ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:১১

যুবলীগের সভাপতি ইমন ভট্র।

নোয়াখালী: জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্রকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইমন ভট্র একই এলাকার দুঃখ হরণ ভট্রের ছেলে। তিনি ২০২২ সাল থেকে নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইমন ভট্র আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সকালে প্রায় দুই বছর পর ঢাকা থেকে অসুস্থ ৯ মাস বয়সী মেয়ে ইচ্ছেকে দেখতে তিনি নিজ বাসায় আসেন। পরে রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় দণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। ওই মিছিলে জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে। এর একদিন পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইমন ভট্রর বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের মিছিলে অর্থায়নের অভিযোগ রয়েছে। এছাড়া সন্ত্রাসবিরোধী আইনেও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। অন্য কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর