Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৫

বজ্রপাতের প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রাম এবং দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আলামপুর ইউনিয়নের দহকুলা কারিগরপাড়া ও জোতপাড়া গ্রামের কয়েকজন মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দহকুলা কারিগরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. রওশন আলী ওরফে নুশু মারা যান।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত একই গ্রামের মৃত হারেজ আলীর ছেলে সমেজ আলী ও রজব আলী এবং জোতপাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুল জলিল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, দুপুরে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে আরজ আলী (২৮) নামে এক যুবক নিহত হন। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বজ্রপাতের পর ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আকুল উদ্দিন জানান, বজ্রপাতে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ ঘটনায় আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিনও বজ্রপাতে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, ‘আজ দুপুরে দহকুলা গ্রামে বজ্রপাতে এক কৃষক মারা যান। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর