Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা রোববার সকাল ১০ টায়

কুবি করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৪

হত্যার শিকার অপ্রতিম। ছবি: সংগৃহীত

কমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে নিহত অপ্রতিমের (১৩) প্রথম জানাজা রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জানাজা একই দিন বেলা ১১টায় কোটবাড়ি গন্ধমতি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে কোটবাড়ি গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, কুমিল্লা মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে এদিন রাত ৮টার দিকে অপ্রতিমের মরদেহ বাসায় নেওয়া হয়।

এদিকে এ ঘটনায় রোববার সাধারণ ছুটি ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ তার সন্ধানে বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে।

প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত ও অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। আটক তিন জনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর