Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৯

টাঙ্গাইল: জেলার কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে একটি এক্সকাভেটর (ভেকু) বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সল্লার কামাক্ষা মোড় ও সল্লা ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে কামাক্ষা ঘাটে নজরুল ইসলাম (৩৭)-কে এক লাখ টাকা এবং হাবিবুর রহমান (৪০)-কে এক লাখ ৬০ হাজার টাকা, মন্ডলবাড়ী ঘাটে ইসমাইল হোসেন (৪২)-কে ৫০ হাজার টাকা এবং সল্লা ঘাটে মো. আসাদকে (৩৮) এক লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম বলেন, ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন বা বালু মহালের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

জন্মদিনে ‘জাদুকর’ প্রসেনজিৎ
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৭

আরো

সম্পর্কিত খবর