Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৬ ১৭:৩০

মরদেহ উদ্ধার করছে পুলিশ।

গোপালগঞ্জ: ‎গোপালগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের সোলায়মান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম (৬০)।

‎কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান ও ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
‎
‎তিনি জানান, স্বামী-স্ত্রী দু’জন একটি বাসে করে ঢাকা থেকে মাঝিগাতী বাসস্ট্যান্ডে নামেন। পরে রাস্তা পার হয়ে অপর পাশে যাওয়ার সময় আরেকটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
‎
‎আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর