Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৬ ১৬:৫৩ | আপডেট: ৯ অক্টোবর ২০২৬ ২০:২৬

নোয়াখালী: জেলার সেনবাগে ধানখেতে ইঁদুর মারার জন্য দেওয়া বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ খাজা মাইনুদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ঘোরকাটা গ্রামে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে একটি ধানখেতের পাশে ওই কৃষকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

নিহত শেখ খাজা মাইনুদ্দিন দক্ষিণ ঘোরকাটা গ্রামের মৃত শেখ শফিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পশ্চিম পাশের জমি থেকে গরুর জন্য ঘাস আনতে যান মাইনুদ্দিন। এ সময় পাশের গ্রামের জমির মালিক জাকির হোসেন (৩০) ধানখেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। ঘাস কেটে বাড়ির ফেরার পথে ওই বৈদ্যুতিক সংযোগে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মাইনুদ্দিন। শুক্রবার দুপুরে মাইনুদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গা ঢাকা দেন জমির মালিক জাকির। খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হযরত আলী মিলন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জাকির পলাতক রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর