Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেঘনায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, ৯ জেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৬ ১৫:০১

চাঁদপুর: জেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা ও মৎস্য আইন অমান্য করে মাছ ধরার অপরাধে নয়জন জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি মাছ ধরার নৌকা এবং ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর নৌ পুলিশ জানায়, মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে পরিচালিত বিশেষ অভিযানে এই আইন অমান্যকারী জেলেদের আটক করা হয়।

এ ঘটনায় মোট নয়টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরে পাঁচটি ও মোহনপুরে চারটি মামলা করা হয়েছে।

চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, মেঘনা নদীতে মৎস্য সম্পদ রক্ষায় নৌ পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। আইন অমান্য করে যারা নদীতে ইলিশ শিকার করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর