Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রাম সীমান্তে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৬ ১৮:১২

কুড়িগ্রাম: জেলার সীমান্ত এলাকায় কয়েক দিনের ধারাবাহিক অভিযানে ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিনে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, প্রসাধনসামগ্রী ও প্যান্টের কাপড়সহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এসব অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে চোরাচালানবিরোধী অভিযান এবং নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর