Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝগড়া থামাতে গিয়ে কিল-ঘুসিতে বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৬ ১৯:৫৯

প্রতীকী ছবি

সিলেট: জেলার কোম্পানীগঞ্জে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে কিল-ঘুসিতে আশিক মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় কোম্পানীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশিক মিয়া উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের বাসিন্দা।

আশিক মিয়ার ছেলে সায়েম আহমদ জানান, আশিক মিয়ার ১০ বছরের নাতনি মাইশা বেগম নদীতে গোসল করতে প্রতিবেশী দুদু মিয়ার ঘাটে যায়। এ সময় আশিক মিয়ার পরিবারের সাথে পূর্ব বিরোধের জেরে দুদু মিয়া মাইশাকে তাদের ঘাটে গোসল করতে বাধা দেন এবং একপর্যায়ে তার গায়ে হাত তোলেন।

এ ঘটনায় মাইশার বাবা সবুজ মিয়া ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারামারি শুরু হয়। তাদের ঝগড়া থামাতে আশিক মিয়া সেখানে গেলে দুদু মিয়া গং তাকে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকে। এসময় আশিক মিয়া সেখানে লুটিয়ে পড়েন। পরে অসুস্থ অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক মিয়াকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, মারামারি আটকাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে শুনেছি। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ ১৯:৩৫

আরো

সম্পর্কিত খবর