Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন / ভোটের হার নিয়ে দুই তথ্য: ইসি বলছে ৪৮%, রিটার্নিং কর্মকর্তা ৫২%

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ১৮:১৭

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। সকাল ৮টা থেকে টানা আট ঘণ্টা ভোটগ্রহণ চললেও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। এর মধ্যে ভোটের হার নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৮ শতাংশ। অন্যদিকে, সহকারী রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, একই সময় পর্যন্ত ভোট পড়ার হার ছিল ৫২ শতাংশ।

একই নির্বাচনে ভোটের হার নিয়ে দুই দপ্তরের ভিন্ন তথ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভোটের মাঠে ভোটারদের অনাগ্রহ যখন আলোচনায়, তখন ভোটের হার নিয়ে এই ব্যবধান নতুন করে প্রশ্ন তুলেছে।

বিজ্ঞাপন

সহকারী রিটার্নিং কর্মকর্তা আফতাব উদ্দীন জানান, দুপুর ২টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনে ৫২ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দুপুর ২টা পর্যন্ত ভোট পড়ার হার ছিল ৪৮ শতাংশ।

ঠাকুরগাঁও-১ আসনের এই উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন অপেক্ষা চূড়ান্ত ফলাফল ও ভোটের হারের আনুষ্ঠানিক হিসাবের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা এবং চূড়ান্ত তথ্য প্রকাশের পরই স্পষ্ট হবে ভোটের প্রকৃত হার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর