Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ‘ভাইরাল’, শিক্ষক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৬ ১৮:০০

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে ১০ম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনা ঘটেছে।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সহকারী শিক্ষকের নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেনের সই করা চিঠিতে ঐ শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ঐ সহকারী শিক্ষক নজরুল ইসলামের পরিচালিত কোচিং সেন্টারে পাইলট স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিভাবকসহ সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয়ের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিদ্যালয় থেকে অব্যাহতি দেয়।

বিজ্ঞাপন

অভিভাবক ও সচেতন মহলের দাবি, দীর্ঘদিন ধরে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এলাকার শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে মর্যাদাপূর্ণ স্থান দখল করে আছে। প্রতিষ্ঠানটি যুগের পর যুগ হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করে আসছেন। সম্প্রতি কালে শিক্ষাঙ্গনে কিছু শিক্ষকের কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিদ্যালয়টির সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং নৈতিক পরিবেশ বজায় রাখতে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা ও শিক্ষার্থীরা তীব্র নিন্দা জানান এবং ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

​এ বিষয়ে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নজরুল ইসলাম আমাদের বিদ্যালয়ের একজন খণ্ডকালীন সহকারী শিক্ষক ছিলেন। তার বিরুদ্ধে একটু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পরে তাৎক্ষণিক ভাবে তাকে স্কুল থেকে অব্যাহতি দিয়েছি। তাছাড়া যে ঘটনাটি ঘটেছে তা আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে নয় বরং তার নিজস্ব পরিচালিত একটি কোচিং সেন্টারে। তারপরও যেহেতু একজন শিক্ষকের বিরুদ্ধে একজন ছাত্রী আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে সেজন্য তাকে শাস্তিমূলকভাবে বিদ্যালয় থেকে বরখাস্ত করেছি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর