চাঁপাইনবাবগঞ্জ: জেলার সদর উপজেলায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. আকবর আলী (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের খিন্নিতলা গণশাপাড়া গ্রামে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
আটক আকবর আলী ওই গ্রামের বাসিন্দা। অভিযানে তার বসতবাড়ি থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।