Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে ট্রাকচাপায় কৃষক ও দলিল লেখক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১০:১৬

দুর্ঘটনাস্থলের ছবি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ঘন কুয়াশার মধ্যে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। নিহতদের একজন কৃষক এবং অপরজন সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। তিনি সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব রহমান জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে মহাসড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর