Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ী: ঘন কুয়াশার কারণে প্রায় সোয়া দুই ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫ মিনিটের দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, ভোর ৫টা ৪৫ মিনিট থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌরুটের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এতে নৌ-দুর্ঘটনা এড়াতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

এদিকে, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাট প্রান্তের সড়কে সারিবদ্ধভাবে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। এতে শীতের হিমেল বাতাসে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বশির আহম্মেদ খান জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল ৮টা ৫ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১০টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর