Saturday 21 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৬ ১৫:৪০

মোতায়েন করা আনসার সদস্যরা। ছবি: সংগৃহীত

ফরিদপুর: জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারে আনসার বাহিনীর ৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় বাহিনীটির সদস্যরা একযোগে শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে জড়ো হন। পরে তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে জেলার গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালনে চলে যায় ।

ফরিদপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ জানান, আনসার বাহিনীর মহাপরিচালকের নিদের্শনায় জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা জেলার গুরুত্বপূর্ণ জায়গা ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ি রাস্তার মোড়, মুন্সি বাজার পয়েন্ট, তালমা পয়েন্ট, সদরপুর/চরভদ্রাসন পয়েন্ট, শহরের মধ্যে-বাস স্টেশন/হাসপাতাল, রেল স্টেশন, পাসপোর্ট, কোর্ট-সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, এসব এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে থেকে টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সদস্যরা কাজ করছে।