Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাতিরঝিলের লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ১৬:২২

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর হাতিরঝিলের লেক থেকে আজিম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে হাতিরঝিলের রেইনবো ক্রসিং সংলগ্ন ১ নম্বর ব্রিজের পাশের লেক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত ব্যক্তির নাম আজিম উদ্দিন (৬০)। তার বাসা পশ্চিম রামপুরা উলুম রোডে। তার বাবার নাম মো. কফিল উদ্দিন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম অভি জানান, সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এরপর লেকের পানিতে ভাসমান ওই মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ওই বৃদ্ধের কোনো স্বজন পাওয়া যায়নি। সিআইডি ক্রাইমসিন ইউনিট আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/এমএম
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর