Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৬ ১৫:৩৪

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ। প্রতীকী ছবি

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে নতুন বাজার ১০০ ফিট রাস্তার একটি ৬ তলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহীনের ভাগনি হাফসা আক্তার (৮)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম উদ্দিন জানান, শাহীন কাপড়ের শো-রুমে কাজ করেন। বাসাটিতে ভাড়া থাকেন তারা। আজ ভোরে ওই বাসায় বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখা যায়, বাসাটির ভিতরে থাকা ওই তিনজন পুড়ে গেছেন। এরপর তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শাহীনের ওই বাসাটিতে তিতাসের গ্যাস লাইন রয়েছে। তাদের ধারণা, রাতে সেই লাইন থেকে গ্যাস লিকেজ হয়ে রুমে জমে ছিল। ভোরে রান্নার কারণে বা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শাহীনের শরীরের ৫০ শতাংশ, তার স্ত্রী ফাহিমার ৪৫ এবং হাফছার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

সারাবাংলা/এসএসআর/এমএম
বিজ্ঞাপন

যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৯

আরো

সম্পর্কিত খবর