Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় এলেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১৩:০৩

সিআইএ-র ডিরেক্টরেট অব অপারেশন্সের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা জেরাল্ড পি হ্যামিল্টন

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) ডিরেক্টরেট অব অপারেশন্সের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা জেরাল্ড পি হ্যামিল্টন ঢাকায় এসেছেন। তবে তার এই সফরের উদ্দেশ্য সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি যুক্তরাষ্ট্রের দূতাবাস বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য তুলে ধরেন। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের দূতাবাসের সংরক্ষণ-সংক্রান্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে উঠেছেন জেরাল্ড পি হ্যামিল্টন। হোটেল সূত্রের বরাতে তিনি জানান, আগামী ৩১ জুলাই পর্যন্ত সেখানে অবস্থান করার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

প্রায় ৩৫ বছর মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিশেষ শাখায় দায়িত্ব পালন করেছেন জেরাল্ড পি হ্যামিল্টন। কর্মজীবনে দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকা, আফ্রিকা ও ইউরোপে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। এ ছাড়াও ছিলেন সংস্থাটির সদর দপ্তরে বিভাগীয় প্রধান ও দপ্তর পরিচালকের দায়িত্বেও। অবসরের আগে ‘ডিস্টিঙ্গুইশড ক্যারিয়ার ইন্টেলিজেন্স মেডেল’সহ একাধিক সম্মাননায় ভূষিত হন তিনি।

তবে তার সফরকে ঘিরে এখন পর্যন্ত কোনো সরকারি বৈঠকের তালিকায় নাম প্রকাশ করা হয়নি। ফলে এটি নিরাপত্তা সহযোগিতাবিষয়ক সফর, ব্যক্তিগত সফর নাকি অন্য কোনো উদ্দেশ্যে হচ্ছে, তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, আগামী ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরের কথা রয়েছে। এছাড়া ৩০ জুলাই বিশেষ দূত সার্জিও গোর এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলেও জানা গেছে।

সারাবাংলা/একে/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর