Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খিলগাঁওয়ে সন্ত্রাসীকে গণধোলাইয়ের পর অস্ত্রসহ পুলিশে দিল স্থানীয়রা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১৮:১৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে সন্ত্রাসী সোহেল ওরফে পাগলা সোহেল (৪৫) অস্ত্রসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তার নামে মাদক, ছিনতাই, ধর্ষণসহ আটটি মামলা রযেছে।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে খিলগাঁও পশ্চিম নন্দিপাড়া পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এর পর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

খিলগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইমরান শেখ বলেন, ‘খিলগাঁও এলাকায় ডিউটি করার সময় থানার মাধ্যমে জানতে পারি নন্দিপাড়া পানির পাম্পের সামনে এক ব্যক্তিকে গণধোলাই দিয়েছে। দ্রুত সেখানে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। এর পর দ্রুত চিকিৎসার জন্য মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এ সময় জনগণ ওই ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল ও ম্যাগাজিনসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করে।’

বিজ্ঞাপন

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘আটক ব্যক্তির নাম সোহেল ওরফে পাগলা সোহেল (৪৫)। এলাকায় সে চিহ্নিত সন্ত্রাসী। আজ জনগণ গণধোলাই দিয়ে অস্ত্রসহ পুলিশে দিয়েছে। খিলগাঁও থানায় তার নামে মাদক, ছিনতাই, ধর্ষণসহ আটটি মামলা রয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর