Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৯

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৬ ১১:২৯

ডিএমপি’র লোগো। ফাইল ছবি।

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৯ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৮৩ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৩ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৭ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৬ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৪ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮ জন ও সিটিটিসি বিভাগ কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭ পিস ইয়াবা, দুইটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ছয়টি মোবাইলফোন, একটি সুইচ গিয়ার চাকু ও একজন ভিক্টিমকে উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর