Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ২০:২৮

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির কার্যালয়। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অবস্থিত ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লুটপাট ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই কর্মচারী আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রাজউক অ্যাভিনিউয়ে সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মতিঝিল থানার ডিউটি অফিসার সোনিয়া পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলামের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল কার্যালয়ে প্রবেশ করে। এ সময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং কার্যালয়ে লুটপাট চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনার সময় কার্যালয়ের দায়িত্বে থাকা দুই কর্মচারী বাধা দিতে গেলে লাঠির আঘাতে আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে মতিঝিল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর