Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

সিনিয়র করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১৫:৩৫

ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান

ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান।

রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধিত) আইন, ২০২৬’ অনুযায়ী তাকে আগামী তিন বছরের জন্য ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ওয়াসা মূলত নিরাপদ পানীয় সরবরাহ, পয়ঃনিষ্কাশন এবং নিষ্কাশন ব্যবস্থা পরিচালনার মূল দায়িত্ব পালন করে থাকে। প্রতিষ্ঠানটি ভূগর্ভস্থ ও নদীর পানি পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে বাড়িঘরে পৌঁছে দেওয়ার পাশাপাশি শহরের বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করার কাজ করে আসছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর