Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ২০:১২

ট্রেনের ধাক্কা। প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর তেজগাঁও রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫০) বছরের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তেজগাঁও স্টেশনের পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী ইসরাফিল পলাশ ও মো. ইয়াসিন বলেন, বিকেলে ওই ব্যক্তি তেজগাঁও স্টেশনের পাশে রেললাইন দিয়ে সিগারেট খেতে খেতে যাচ্ছিল। এসময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান। তবে তার পরিচয় জানি না। তার পরনে ছিল চেক লুঙ্গি ও প্রিন্টের ফুল হাতা শার্ট।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর