Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দ্য গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ২২:১৭

ঢাকা: সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী সংগঠন দ্য গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশন (টিজিএ)-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাব লিমিটেডের ‘স্যামসন এইচ চৌধুরী সেন্টারে’ এ উপলক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আলোচনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব সৈয়দ মারগুব মুর্শিদ, সাবেক পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বুখতেয়ার, সিনিয়র অ্যাডভোকেট মহসেন রশিদ এবং দ্য গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য হুমায়ুন কাদের চৌধুরী।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা, সি.এস.সি.। এছাড়া গ্রেগোরিয়ান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও বিভিন্ন পেশার প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন দ্য গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি মুনাদির ইসলাম এবং ঢাকা ক্লাব লিমিটেডের সভাপতি শামীম হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৪ দশকের পথচলায় দ্য গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশন পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সেবা, জনকল্যাণ এবং সেন্ট গ্রেগরিজের আদর্শ ও মূল্যবোধ ধারণ করে একটি শক্তিশালী প্রাক্তন শিক্ষার্থী নেটওয়ার্ক গড়ে তুলেছে। ‘গ্রেগোরিয়ান’ হওয়া শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী হওয়ার পরিচয় নয়; এটি এমন একটি ঐতিহ্যবাহী বন্ধনের অংশ, যা দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা, সংস্কৃতি ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী সেই গৌরবময় যাত্রাকে স্মরণ করার পাশাপাশি নতুন উদ্যমে এগিয়ে যাওয়ারও অঙ্গীকার। একই সঙ্গে সংগঠনটির গৌরবময় ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

আলোচনা ও স্মৃতিচারণ পর্ব শেষে আমন্ত্রিত অতিথি এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর