Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচিতে ইনার হুইল ক্লাব অব আরুণ্য

সারাবাংলা ডেস্ক
১৯ আগস্ট ২০২৬ ১৩:২৭

ইনার হুইল ক্লাব অব আরুণ্য গুলশান ঢাকা-এর উদ্যোগে মঙ্গলবার (১৮ আগস্ট) গুলশান লেকসাইড, রোড-৬৩-এ দুটি গুরুত্বপূর্ণ সমাজসেবামূলক প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়। প্রকল্প দুটির মধ্যে ছিল বৃক্ষরোপণ এবং ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধ কর্মসূচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শামীম খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩২৮-এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি নাসিম আনোয়ার হোসেন এবং এক্সটেনশন অর্গানাইজার আবিদা আলী।

বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। অন্যদিকে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনাই এসব কার্যক্রমের মূল লক্ষ্য। ভবিষ্যতেও ইনার হুইল ক্লাব অব আরুণ্য গুলশান ঢাকা এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর